নাটোর প্রতিনিধিঃ নাটোরেরপুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর সার্বিক দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) উদয় কুমার সাহা-এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নাটোরের একটি চৌকস টিম শনিবার ( ০৯ মে) তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে নাটোর এবং রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকা হতে চোরাই বাইসাইকেল উদ্ধার এবং ঘটনায় জড়িত সংঘবদ্ধ চোরচক্রের ০৪ জন সদস্যকে গ্রেফতার করেছে।
সম্প্রতি নাটোর জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত ধারাবাহিক বাইসাইকেল চুরির ঘটনার প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নাটোর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
তথ্য প্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম নাটোর জেলার সদর থানার পন্ডিত গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন কোম্পানির ১০ টি পুরাতন বাইসাইকেল উদ্ধার করে।
পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটনের কাটাখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন কোম্পানির আরও ০৮ টি পুরাতন বাইসাইকেলসহ সর্বমোট ১৮ টি চোরাই বাইসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।
সংঘবদ্ধ চোর চক্রের ৪ আসামিরা হলেন,
১। মোঃ আরিফ কাউছার কালু (৩০)
পিতা- মৃত আবুল কাশেম,
সাং- নারায়ণকান্দি নবীনগর,
থানা ও জেলা- নাটোর।
২। মোঃ আল-আমিন (২৬)
পিতা- মোঃ রেজাউল করিম,
সাং- নারায়ণকান্দি নবীনগর,
থানা ও জেলা- নাটোর।
৩। আবুল কালাম আজাদ (৬২)
পিতা- মৃত আবুল কাশেম
সাং- পন্ডিত গ্রাম,
থানা ও জেলা- নাটোর।
৪। মোঃ হিমেল (৩৩)
পিতা- আঃ ছাত্তার,
সাং- বাখরাবাজ (চক বেলঘরিয়া),
থানা- কাটাখালী, জেলা- রাজশাহী।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন