বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

চাঁদ জয় ও বিশ্বরেকর্ড গড়ে নিরাপদে পৃথিবীতে চার নভোচারী

অর্ধশতাব্দীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাঁদের চারপাশে ঐতিহাসিক এক ভ্রমণ শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। (শুক্রবার ১০ এপ্রিল) বিকেলে ১০ দিনের রোমাঞ্চকর মহাকাশযাত্রা শেষে (বাংলাদেশ সময় শনিবার ভোর) তাদের বহনকারী ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, নাসার গামড্রপ-আকৃতির ওরিয়ন ক্যাপসুল, যার নাম দেওয়া হয়েছে ‘ইন্টিগ্রিটি’, প্রশান্ত […]

চাঁদ জয় ও বিশ্বরেকর্ড গড়ে নিরাপদে পৃথিবীতে চার নভোচারী

চাঁদ জয় ও বিশ্বরেকর্ড গড়ে নিরাপদে পৃথিবীতে চার নভোচারী

নিউজ ডেস্ক

১১ এপ্রিল ২০২৬, ১১:১৮

অর্ধশতাব্দীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাঁদের চারপাশে ঐতিহাসিক এক ভ্রমণ শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। (শুক্রবার ১০ এপ্রিল) বিকেলে ১০ দিনের রোমাঞ্চকর মহাকাশযাত্রা শেষে (বাংলাদেশ সময় শনিবার ভোর) তাদের বহনকারী ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, নাসার গামড্রপ-আকৃতির ওরিয়ন ক্যাপসুল, যার নাম দেওয়া হয়েছে ‘ইন্টিগ্রিটি’, প্রশান্ত মহাসাগরীয় সময় বিকেল পাঁচটা সাত মিনিটে দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূলের শান্ত সমুদ্রে প্যারাসুটের সাহায্যে আলতোভাবে অবতরণ করে। অবতরণের পরপরই নাসা ও মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী দল দ্রুত অভিযানে নামে। দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে চার নভোচারীকে নিরাপদে উদ্ধার করে নিকটবর্তী নৌবাহিনীর জাহাজ ‘জন পি. মুরথা’-তে নেওয়া হয়।

মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান রেডিও বার্তায় জানান, আমরা স্থিতিশীল আছি—চারজন ক্রু সদস্যই সুস্থ আছেন।

এক এপ্রিল ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে মহাকাশে যাত্রা করা এই দলটি পৃথিবী থেকে দুই লাখ ৫২ হাজার ৭৫৬ মাইল দূরে পৌঁছেছিলো। এটি মহাকাশের এমন এক গভীরতা যেখানে এর আগে কোনো মানুষ পৌঁছাতে পারেনি। ১৯৭০ সালে অ্যাপোলো-১৩ মিশনের গড়া রেকর্ডটি ভেঙে নতুন ইতিহাস গড়ল আর্টেমিস-২।

এই অভিযানে অংশ নিয়ে ইতিহাস গড়েছেন আরও তিনজন। ভিক্টর গ্লোভার প্রথম কৃষ্ণাঙ্গ, ক্রিস্টিনা কচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অ-মার্কিন (কানাডীয়) নাগরিক হিসেবে চন্দ্রাভিযানে অংশ নিয়েছেন।

পুরো অভিযানের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ ছিলো পৃথিবীতে পুনঃপ্রবেশ। ওরিয়ন ক্যাপসুলটি শব্দের গতির ৩২ গুণ বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করে। এ সময় ঘর্ষণের ফলে ক্যাপসুলের বাইরের তাপমাত্রা প্রায় পাঁচ হাজার ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছিলো। তীব্র উত্তাপের কারণে সৃষ্ট আয়নিত গ্যাসের ফলে প্রায় ছয় মিনিট রেডিও যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলো। তবে সব বাধা কাটিয়ে ‘ইন্টিগ্রিটি’র তাপ-ঢাল নভোচারীদের জীবন রক্ষা করতে সক্ষম হয়।

২০২২ সালের মনুষ্যবিহীন আর্টেমিস-১ মিশনের পর এটিই ছিলো প্রথম কোনো মানববাহী পরীক্ষা। নাসার সহযোগী প্রশাসক অমিত ক্ষত্রিয় একে একটি অবিশ্বাস্য যন্ত্রের অবিশ্বাস্য পরীক্ষা বলে অভিহিত করেছেন।

এই মিশনের মূল লক্ষ্য হলো ২০২৮ সাল নাগাদ চন্দ্রপৃষ্ঠে পুনরায় মানুষ নামানো। চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা করায় নাসা এখন তাদের আগেই পৌঁছাতে মরিয়া। নাসা জানিয়েছে, চাঁদে দীর্ঘমেয়াদী উপস্থিতি প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের অভিযানের পথ সুগম করাই তাদের মূল লক্ষ্য।

নাসার ইউটিউব চ্যানেলে ৩০ লাখেরও বেশি মানুষ সরাসরি এই অবতরণ দৃশ্য উপভোগ করেছেন। বর্তমান বিশ্বের রাজনৈতিক অস্থিরতা এবং প্রযুক্তি সংস্থাগুলোর প্রতি অবিশ্বাসের মধ্যে বিজ্ঞানের এই সাফল্য সাধারণ মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

উদ্ধারকারী জাহাজে রাত কাটিয়ে শনিবারই হিউস্টনে নিজেদের পরিবারের কাছে ফিরে যাওয়ার কথা রয়েছে চার মহাকাশযানের বীর নায়কদের।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৩

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৩

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৩

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৩