কাতারের শিল্পনগরী রাস লাফানে–এর একাধিক জ্বালানি স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, একটি ড্রোন মেসাইয়েদের একটি বিদ্যুৎকেন্দ্রের পানির ট্যাঙ্ক লক্ষ্য করে আঘাত হানে। অপর একটি ড্রোন রাস লাফান শিল্পনগরীতে QatarEnergy–এর মালিকানাধীন একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় সৃষ্ট সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী সময়ে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে।
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এ হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?