আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে পবিত্র রমজান মাস উপলক্ষে এক হাজার রোজাদার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মহি উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। সমাজের সচ্ছলদের এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
এসময় সংস্থাটি পরিচালক নুর হোসেন সুমনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক এম এ আজিম চৌধুরী, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক বাবুল,
সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যা, প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক ও সেনবাগ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো. চান্দন হোসেন রাজু, প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক মো. শহীদ উল্ল্যা মিন্টু, আবদুল মান্নান বাবলু, মুফতি মুহাম্মদ সোহাইব, আবদুর রহমান ভূঁইয়া, রফিকুল ইসলাম রবি, আমির হোসেন লিটন, ওমর ফারুক, মো. হারুন, আবু নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ইফতার সামগ্রীর মধ্যে ছিল ডাল, তেল, ছোলা, মুড়ি, খেজুর, সেমাই ও লুডুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। রমজানে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।